বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
মহানগর

আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭রেরাই:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন
📷 আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার আসামিদের অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রকে সুস্পষ্ট নীতিগত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। অন্যথায় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

​মঙ্গলবার (২১ জুলাই) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে এসব কথা বলেন এই সংসদ সদস্য।

​তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে করার পক্ষে শুরু থেকেই তারা অবস্থান নিয়েছেন। তবে দলীয় প্রতীক না থাকলেও আওয়ামী লীগের সাবেক নেতাদের অংশগ্রহণের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। তিনি স্পষ্ট করে বলেন, "যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তারা নির্বাচন করলে আমার আপত্তি নেই। তবে যাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান বা বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও সহিংসতার মতো গুরুতর অভিযোগ রয়েছে, তাদের ব্যাপারে সিদ্ধান্ত আসতে হবে।"

​আইনি প্রক্রিয়ার জটিলতা তুলে ধরে এমপি বলেন, শুধু মামলা থাকলেই আইনিভাবে কেউ অযোগ্য হন না—সাজা হলেই কেবল অযোগ্যতা আসে। কিন্তু গণঅভ্যুত্থানের মামলার বিচার কাজ এখনো শেষ না হওয়ায় অভিযুক্তরা যদি নির্বাচনের সুযোগ পান, তবে তা নতুন রাজনৈতিক সংঘাতের জন্ম দেবে।

​তিনি উদাহরণের মাধ্যমে বলেন, "বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সাথে তার সংঘাত অবশ্যম্ভাবী। এই অমীমাংসিত সংকটের সমাধান না করে নির্বাচন দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।"

​তিনি আরও প্রস্তাব করেন, বিগত সময়ে নৌকা প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি বা আওয়ামী লীগ পরিচয়ে দায়িত্ব পালনকারীদের বিষয়ে একটি সুস্পষ্ট সরকারি নির্দেশনা বা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচনে অংশগ্রহণে বিধিনিষেধ থাকা উচিত। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এবং একে একটি বড় আইনশৃঙ্খলাজনিত ইস্যু হিসেবে দেখছেন বলে দাবি করেন তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন