বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নগরের বাইরে

বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা
📷 বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদ হাসান শুভর ছবি সম্বলিত অন্তত ৩০টি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রতিহিংসা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় নেতা আবুল কাউছার আশার অনুসারীরা রাতের আঁধারে এই কাজ করেছেন বলে দাবি প্রার্থী শুভর।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মুছাপুরে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আবুল কাউছার আশা। বক্তব্যকালে তিনি বলেন, “যারা বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি, যারা ঘোষিত ফ্যাসিস্ট, তাদের ছবি আবার নতুন করে মুছাপুরের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে। আমাদের দলীয় নেতৃবৃন্দ, আপনারা কি চোখে আঙুল দিয়ে বসে আছেন, আমি জানি না। একটি কথা মনে রাখবেন, ফ্যাসিস্টদের যদি আপনারা আশ্রয়-প্রশ্রয় দেন, তাহলে একদিন আপনাদেরও ক্ষতির সম্মুখীন হতে হবে। মুছাপুরের যে জিম্মি দশা ছিল, সেই জিম্মি দশা থেকে মুক্ত হয়েছে। এই অবস্থা যেন অব্যাহত থাকে এবং মুছাপুর যেন আবার কোনো ফ্যাসিস্টের কবলে না পড়ে।”

​প্রার্থী মাহমুদ হাসান শুভর অভিযোগ, এই উসকানিমূলক বক্তব্যের পরদিনই আশার নির্দেশে তাঁর অনুসারীরা ইউনিয়নের বিভিন্ন স্থানে টানানো তাঁর অন্তত ৩০টি ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।

​রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে মাহমুদ হাসান শুভ বলেন, “আমার দাদা বন্দরের ধামগড় ইউনিয়নে ২৫ বছর চেয়ারম্যান ছিলেন। আমার বাবা মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান, বন্দর উপজেলা চেয়ারম্যান এবং সর্বশেষ নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। আওয়ামী লীগ আমলে আমার বাবা জনপ্রতিনিধি থাকলেও, আজ রাজনৈতিক প্রতিহিংসা এবং আমাদের পরিবারের জনপ্রিয়তায় ভীত হয়েই আবুল কাউছার আশা এসব করাচ্ছেন।”

​তিনি আরও দাবি করেন, “মুছাপুর ইউনিয়ন নির্বাচনে আশা যাকে সমর্থন দিচ্ছেন, সেই আলী হোসেন একসময় আমাদের পরিবারেরই ঘনিষ্ঠ ছিলেন। পরবর্তীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় আমরা তাকে সরিয়ে দিই। এখন তাকে সামনে রেখে আমাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করার অপচেষ্টা চালানো হচ্ছে।”

​তবে এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে আবুল কাউছার আশার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন