বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩ হামলা-হুমকির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এনডিবির সংবাদ সম্মেলন, জড়িতদের শাস্তির দাবি নারায়ণগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনের দিকনির্দেশনা হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ ​'সবকিছুর আগে বাংলাদেশ, মতভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে': রাজীব ​'উন্নয়ন কারো ব্যক্তিগত বিষয় নয়, জনগণের অধিকার': এমপি মান্নান সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলায় মামুন মাহমুদের ক্ষোভ: 'নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে' ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
নগরের বাইরে

হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১১:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ
📷 হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' অগ্নিসংযোগে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর তীব্র প্রতিবাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে' দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ ও কঠোর প্রতিবাদ জানিয়েছে 'বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ' নামের একটি সংগঠন। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

​মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক আবু হাসান টিপু ও সদস্য সচিব এনআরবি মামুন এই প্রতিবাদ জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জের চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা শুধু কোনো সাধারণ স্থাপনার ওপর হামলা নয়, বরং এটি মুক্তিকামী মানুষের চেতনা ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতার কারণেই ফ্যাসিবাদের দোসররা নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাচ্ছে।”

​বিচারে বিলম্বের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারা আরও বলেন, “আইনি প্রক্রিয়ার ধীরগতির সুযোগে তারা দেশজুড়ে মিছিল-সমাবেশ, এমনকি বিভিন্ন স্থানে স্মারকে অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের মূল হত্যাকারী, নির্দেশদাতা ও মাস্টারমাইন্ডদের অনেকে দেশ ছেড়ে পালালেও, দেশের ভেতরে থাকা খুনিরা এখনও বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”

​শহীদ পরিবার ও আহতদের মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, “শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে চিহ্নিত খুনিদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা দেওয়া হলেও ব্যতিক্রম ছাড়া সিংহভাগ মামলারই কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই স্থবিরতা অব্যাহত থাকলে দেশের সার্বিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে এবং গণতান্ত্রিক উত্তরণ আরও কঠিন হয়ে উঠবে।”

​উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের অম্লান স্মরণে গত বছরের ১৪ জুলাই চাষাঢ়া-আদমজী সড়কের হাজীগঞ্জ এলাকায় দেশের প্রথম 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ'টি উদ্বোধন করা হয়েছিল। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী স্তম্ভটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন