শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪
📷 সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে "মালঞ্চ পরিবহন"-এর বাসে গতিরোধ করে মারধর, মালামাল লুট ও চাঁদা দাবির অভিযোগে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

​গত ২২ জুলাই (বুধবার) রাতে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মো. সাখাওয়াত হোসেন সৈকত (৪০) — স্থায়ী ঠিকানা: পলাশ, নরসিংদী; বর্তমান: মুক্তিনগর, সিদ্ধিরগঞ্জ। (তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতার ৬টি মামলা রয়েছে।)

২. মো. সেন্টু (৪০) — সাং: কিল্লারপুল, নারায়ণগঞ্জ সদর। (তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।)

৩. মো. রবিন (৩৫) — সাং: কাজীপাড়া, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। (তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও ডাকাতির ৬টি মামলা রয়েছে।)

৪. মো. ইউসুফ (২৬) — স্থায়ী: আমতলী, বরগুনা; বর্তমান: সিআই খোলা, সিদ্ধিরগঞ্জ। (তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দ্রুত বিচার আইনে ২টি মামলা রয়েছে।)

​ঘটনা ও মামলার বিবরণ

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে নারায়ণগঞ্জ আসার পথে ‘মালঞ্চ পরিবহনের’ একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৩৫৮১) সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্নে পৌঁছালে ৭-৮ জনের একটি চক্র মোটরসাইকেল নিয়ে রাস্তা অবরোধ করে।

​তারা বাসের চালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম করে এবং চাঁদা দাবি করে। চালক-হেলপার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা নগদ ৯,৫০০ টাকা, ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির মূল কাগজপত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে যায়।

​পরবর্তীতে ২৯ মে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে বিকাশ নম্বরে আরও ৬,০০০ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় মালঞ্চ পরিবহনের পরিচালক গোলাম মোস্তফা রানা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

​ডিবি পুলিশের অভিযান

​মামলা রুজুর পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান-এর তত্ত্বাবধানে ডিবি'র ক-জোন ইনচার্জ জনাব নজরুল ইসলাম ও এসআই মিজানুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একদল পুলিশ ২২ জুলাই অভিযান চালিয়ে উক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করে।

​ডিবি পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও আশপাশের মহাসড়কে বিভিন্ন পরিবহনে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

​গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন