শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
মহানগর

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১০:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা
📷 গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে আসা গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ নাসিক ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণভোটের মাধ্যমে যে রায় এসেছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। যেকোনো মূল্যে জনগণের এই রায় ও আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। স্বৈরাচারী ও গণবিরোধী কোনো অপশক্তি যেন জনগণের এই অর্জনকে নস্যাৎ করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।"

​সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা নায়েবে আমীর গফুর ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • মুহাম্মদ জামাল হোসাইন — সহকারী সেক্রেটারি, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত
  • কফিল আহমেদ — আমীর, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা জামায়াত
  • আলী আক্কাস — আমীর, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা জামায়াত
  • মাহাবুবুর রহমান — আমীর, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াত

​এছাড়া স্থানীয় নেতাদের মধ্যে জাহাঙ্গীর, সাইফুল ইসলাম রনিসহ ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা সভায় অংশ নেন।

​সভায় বক্তারা দেশের বিদ্যমান পরিস্থিতি তুলে ধরে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণরায় বাস্তবায়নে রাজপথে সজাগ ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন