শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
নগরের বাইরে

অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৩:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
📷 অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে রফিকুল ইসলাম (৪৫) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন রায়হান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

​এ ঘটনায় জড়িত অভিযোগে নাদিম নামের এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

​পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যাত্রী নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলামের অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের সামান্য ধাক্কা লাগে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকারে থাকা কয়েকজন রফিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।

​পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​নিহতের স্বজনদের অভিযোগ, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে রফিকুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সবার দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেটকার চালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে আর কেউ জড়িত ছিল কি না এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাকি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন