বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
রাজনীতি

মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৭রেরাই:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার
📷 মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ভয়েস// মঙ্গলবার (১৮ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: সিদ্ধিরগঞ্জে কাউন্সিলর প্রার্থী জামাল হোসাইনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডের সানারপাড় বটতলা এলাকায় আত্ম-মানবতার সেবায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর প্রার্থী মুহাম্মাদ জামাল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার (১৮ আগস্ট) এই মানবিক সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞদের মাধ্যমে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। যাদের চোখে ছানি কিংবা অন্যান্য জটিল সমস্যা ধরা পড়েছে, তাদের জন্য পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল থেকেই সেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের স্বতঃস্ফূর্ত ভিড় লক্ষ করা যায়।

২ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা অত্যন্ত মহৎ কাজ। সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করবে। একটি সুস্থ সমাজ গঠনে বিত্তবান ও সেবাব্রতীদের এভাবে এগিয়ে আসা প্রয়োজন।”

এসময় অনুষ্ঠানে মুহাম্মাদ জামাল হোসাইন বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। একটি সুন্দর, মানবিক ও সেবামুখী ২ নং ওয়ার্ড গড়ে তুলতে আমরা ধারাবাহিকভাবে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাব, ইনশাআল্লাহ।”

ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি হাবিবুর রহমান, এনায়েতুল্লাহ, সাজ্জাদ হোসাইন ও মাওলানা আবু ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন