বুধবার, ১৯ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ নাসিক এলাকায় ৬ সেপ্টেম্বরের মধ্যে রিকশা-মিশুকের লাইসেন্স নবায়নের নির্দেশ, ডাম্পিংয়ের হুঁশিয়ারি আড়াইহাজারে ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা, অভিযান দেখে দোকান বন্ধ করে পালালেন ২০০ ব্যবসায়ী সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, কারাগারে প্রেরণ দুর্যোগ মোকাবিলায় উদ্ধারকারী স্পিডবোট পেলো ১২ টি উপকূলীয় জেলা মানবিক উদ্যোগ চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রশংসনীয়- আবদুল জব্বার আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক আড়াইহাজারে হত্যাচেষ্টা ও ৪ ডাকাতি মামলার আসামি রনি অস্ত্র-হেরোইনসহ আটক পদ্মা সেতুর পিলারের গোড়া থেকে মাটি অপসারণ কেন বেআইনি নয়: রুল জারি ‎ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
নগরের বাইরে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৭রেরাই:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ
📷 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই 'অটো ফাইন সিস্টেম', চাঁদাবাজি বন্ধ ও নিরাপত্তার আশাবাদ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রযুক্তির শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

​উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় জরিমানা ব্যবস্থা চালুর মাধ্যমে মহাসড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অত্যন্ত স্বচ্ছ ও কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া যাবে।

​হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটারজুড়ে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্ধারিত গতিসীমা লঙ্ঘন, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল ও উল্টোপথে গাড়ি চালানোর মতো অপরাধগুলো এই ক্যামেরায় দ্রুত শনাক্ত হবে। আইন লঙ্ঘন ধরা পড়ার পর পরই নিবন্ধিত যানবাহনের মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পৌঁছে যাবে এবং পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা পরিশোধের সুযোগ থাকবে।

​হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহাসড়কে এই ব্যবস্থা দুর্ঘটনা কমানোর পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন