সোমবার, ১৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭ কি কারনে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কমিটি? নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৭রেরাই:১৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭
📷 সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিসহ বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার চারজন হলেন—সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউবাজার এলাকার নাইম হোসেন (২৫), ইকবাল হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও আলেক শাহ (২৮)। তারা সবাই উক্ত মামলার এজাহারনামীয় আসামি।

​এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেপ্তার অন্য তিনজনের মধ্যে এজাহারনামীয় আসামি সোয়েব হাসান সজীবকে (৩৫) শনিবার (১৫ আগস্ট) রাত দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ এলাকা থেকে এবং একই রাতে ভোর সোয়া ৪টার দিকে উত্তর আজিবপুর বাগানবাড়ি এলাকা থেকে সোহাগ (২৮) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে আটি হাউজিং এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি সুমনকে গ্রেপ্তার করা হয়।

​সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশের ওপর হামলার মামলাসহ বিভিন্ন অপরাধে পরিচালিত অভিযানে মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের পাশাপাশি সন্ত্রাস ও অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানার অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

​গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন