সোমবার, ১৭ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা: এজাহারনামীয় ৪ জনসহ গ্রেপ্তার ৭ কি কারনে বিলুপ্ত হলো নারায়ণগঞ্জ মহানগর জমিয়তের কমিটি? নারায়ণগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা জমিয়তের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ২ কমিটি বিলুপ্ত ঘোষণা জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২
মহানগর

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ
📷 জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

“বাংলার মৎস্য খাত, সমৃদ্ধির পথ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।

​রবিবার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা, মাছের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন।

​এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার, সদরের উপজেলা নির্বাহী অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মৎস্য খাতের অংশীজনেরা অংশগ্রহণ করেন।

​আলোচনা সভা ও বিভিন্ন ক্ষেত্রে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি পরিবেশ ও জলাশয়ের ভারসাম্য রক্ষায় জলাশয়ে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন