রবিবার, ১৬ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জ মার্চেন্ট ওয়ার্কার্স হাইস্কুলের এডহক কমিটির সভাপতি রাকিবুর রহমান সাগর ডিজিটাল হলো অবসরের ভাতা: নারায়ণগঞ্জে সরাসরি শিক্ষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত ইসদাইরে মাদক কারবারীদের সাথে গোলাগুলি, পুলিশসহ আহত ২ ‎ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলি, বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ২ ‎ মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবকদের সজাগ থাকার আহ্বান জামায়াত আমীরের ১৫ আগস্টকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা আল-মানার ঈদগাহের জমি দখলের চক্রান্তের প্রতিবাদে সোনারগাঁয়ে ১২ গ্রামের মানুষের মানববন্ধন নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার
নগরের বাইরে

খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি
📷 খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: মান্নান এমপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

​শনিবার (১৫ আগস্ট) সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি পদক্ষেপে বেগম খালেদা জিয়া দৃঢ়তার নজির স্থাপন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাবাস ও অসুস্থতার পরও তিনি জনগণের অধিকার নিয়ে আপস করেননি। দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগের ঋণ এ দেশের মানুষ কখনো শোধ করতে পারবে না।

​অনুষ্ঠানে সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগের আদর্শ নেতাকর্মীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। দেশের যেকোনো স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শক্তির অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সাদিকুর রহমান সেন্টু, যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা, সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে তবারক বিতরণ করা হয়।  

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন