শুক্রবার, ১৪ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার প্রেস করে হোল্ড করলে পিন, পেস্ট এবং ডিলিট করার অপশন আসবে মাদক ও কিশোর গ্যাং সমাজের ভয়াবহ ব্যাধি: ফতুল্লায় মাওলানা আবদুল জব্বার লক্ষ্যহীন চালকের কোনো লাভ নেই, লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে- মাওলানা আবদুুল জব্বার বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলির মনোনয়ন দাখিল: প্রস্তাবক ডা. শফিকুর রহমান, সমর্থক নারায়ণগঞ্জের এমপি আব্দুল্লাহ আল আমিন সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কের চেষ্টা, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ এসএসসিতে -২০২৬: আদর্শ স্কুলের চমক,পাসের হার ৯৪.৮০ শতাংশ কাঁচপুরে র‍্যাবের অভিযান: পরিত্যক্ত অবস্থায় বিদেশি গান উদ্ধার নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত
নগরের বাইরে

নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৬:১০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার
📷 নারায়ণগঞ্জের বন্দরে ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলায় ২ যুবলীগকর্মী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

​শুক্রবার (১৪ আগস্ট) সকালে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. আমজাদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

​অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি মো. সুজন মীর (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁকে যুবলীগের সক্রিয় নেতা হিসেবে উল্লেখ করেছে।

​বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন