বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জামিন পেয়ে ‘জয় বাংলা’ স্লোগান নাসিক সাবেক মেয়র আইভীর নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাফুফের নতুন ফুটবল একাডেমি স্থাপনের উদ্যোগ: মুড়াপাড়া কলেজ মাঠ পরিদর্শন সিদ্ধিরগঞ্জে বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে গুলিবিদ্ধ সন্ত্রাসী সাহেব আলীর মৃত্যু নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্র ও হেরোইনসহ শীর্ষ সন্ত্রাসী ও ১৫ মামলার আসামি সোহেল খন্দকার গ্রেফতার নারায়ণগঞ্জে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক ও জনবলসংকট: ৫০০ শয্যায় উন্নীতকরণের কাজ চলমান বিদেশি অস্ত্র, গুলি ও হেরোইনসহ ফতুল্লার আলোচিত সোহেল গ্রেপ্তার ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিসির তোলারাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ২৮ নভেম্বর, নিবন্ধনের শেষ তারিখ ১০ নভেম্বর ।
রাজনীতি

বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের
📷 বক্তব্যের কড়া জবাব ও উপদেশ চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ ভয়েস//( বৃহস্পতিবার) ১৩ আগস্ট ২০২৬


আলীরটেকের জাকির চেয়ারম্যানের 
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের দেওয়া এক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ আজিজ। এক ভিডিও বার্তায় তিনি বর্তমান চেয়ারম্যানের বক্তব্যকে ‘অসত্য, কুরুচিপূর্ণ, অযৌক্তিক ও উসকানিমূলক’ বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি যুক্ত হয়ে ইউপি এলাকার সাধারণ জনগণ, মুরুব্বি ও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে এম এ আজিজ এই প্রতিক্রিয়া জানান।

এম এ আজিজ জানান, গতকাল একটি সড়ক উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেসবুক লাইভে এসে বর্তমান চেয়ারম্যান স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে বেশ কিছু আপত্তিকর বক্তব্য প্রদান করেন। উক্ত বক্তব্যে ইউনিয়নের সম্মানিত মুরুব্বি এবং আমাকে উদ্দেশ্য করে অসত্য ও অনভিপ্রেত কথা বলেন। 

এম এ আজিজ বলেন,"আমাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা ও কড়া প্রতিবাদ জানানোর ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা কোনো অশালীন আচরণে জড়াইনি। তবে একজন অভিভাবকতুল্য মানুষের এমন বক্তব্য আমাদের ব্যথিত করেছে।"

বর্তমান চেয়ারম্যানকে ‘চাচা’ সম্ভোধন করে এবং তাঁর সামাজিক মর্যাদা ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে এম এ আজিজ বলেন।

যে বর্তমান চেয়ারম্যান এলাকার একজন বয়োজ্যেষ্ঠ অভিভাবক, জনপ্রতিনিধি, ফরায়েজী আন্দোলনের নেতা এবং একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তাঁর মুখের এমন দায়িত্বহীন কথা তাঁর নিজের সম্মান ও শানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ভবিষ্যতে সামাজিক ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে এমন অসত্য ও উসকানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। 

বক্তব্যের এক পর্যায়ে নেতৃত্বের আচরন ও নম্রতার গুরুত্ব তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ১৫৯ নম্বর আয়াত স্মরণ করিয়ে দেন এম এ আজিজ। আয়াতের সারমর্ম উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা তাঁর রসূলকে কোমল আচরণের অধিকারী করেছিলেন। কারণ ব্যবহার যদি কর্কশ ও কঠোর হতো, তবে চারপাশের মানুষ দূরে সরে যেত। একজন জনপ্রতিনিধির আচরণেও সেই নম্রতা থাকা আবশ্যক।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন