বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত বিদ্যুৎ সাশ্রয়ে নারায়ণগঞ্জে রাত ৮টার পর মার্কেট-দোকানপাট বন্ধের নির্দেশ নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকট: বাসাবাড়িতে বন্ধ রান্না, চরম ভোগান্তিতে নগরবাসী নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ
মহানগর

নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ১২ আগস্ট ২০২৬ ৯:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত
📷 নারায়ণগঞ্জে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তায় একগুচ্ছ কড়া সিদ্ধান্ত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজট নিরসন ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চাষাড়া থেকে পঞ্চবটি পর্যন্ত ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত, অবৈধ পার্কিং উচ্ছেদ এবং দিনের ব্যস্ত সময়ে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে যানজটের স্থায়ী সমাধানের লক্ষ্যে পঞ্চবটি, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে নতুন টার্মিনাল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

​বুধবার (১২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘জেলায় সড়কে নিরাপত্তা নিশ্চিত করা ও যানজট নিরসন’ শীর্ষক এক সেমিনারে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, চাষাড়াসহ শহরের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বাস, সিএনজি ও অটোরিকশা পার্কিং কোনোভাবেই সহ্য করা হবে না। যানজট নিরসনে সড়কের দুই পাশে অবৈধ পার্কিং, ভ্যান-রিকশার অবৈধ স্ট্যান্ড এবং ফুটপাতের দোকানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

​পণ্যবাহী যান চলাচলের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক জানান, দিনের ব্যস্ত সময়ে শহরে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এসব যানবাহন কেবল রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলাচল ও পণ্য লোড-আনলোড করতে পারবে। নির্ধারিত সময়ের ব্যতিক্রম ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​তিনি আরও উল্লেখ করেন, যানজটমুক্ত শহর গড়তে প্রয়োজনে জেলা পরিষদ ও সিটি করপোরেশন থেকে দেওয়া বিতর্কিত লিজ বাতিল করা হবে। এ বিষয়ে অধ্যাপক মামুন মাহমুদ ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান একমত পোষণ করেছেন বলেও তিনি জানান।

​সেমিনারে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমেদুর রহমান তনু এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সুশীল সমাজ ও প্রশাসনের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন