বুধবার, ১২ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং রোধে পুলিশ সুপার ও এমপির মতবিনিময় সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: ঘাতক স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিল ও বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও গণমিছিল নারায়ণগঞ্জ সদরে সর্বস্তরের মানুষের সাথে এমপি আব্দুল্লাহ আল আমিনের মতবিনিময় বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
নগরের বাইরে

বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৮:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ
📷 বন্দরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দরে মেধা বিকাশ ও উদ্দীপনা যোগাতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

​বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।

​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আফজাল হোসেন, নাসিম ওসমান মডেল হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট মো. সাজিবুল ইসলাম মোল্লা (তাজুল), মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর আলম, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোরশেদ মোল্লা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বন্দর থানার মহাসচিব মো. আরিফুর রহমানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

​অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অতিথিরা।

​আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আনন্দমুখর উপস্থিতিতে সম্পন্ন হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন