মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
মহানগর

নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৩:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ
📷 নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আগামীকাল বুধবার নারায়ণগঞ্জের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সারাদেশে রাষ্ট্রীয়ভাবে সাধারণ ছুটি না থাকলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী দিনটিতে ঐচ্ছিক ছুটি বহাল থাকায় জেলার সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে।

​এ উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত-বন্দেগি, ওয়াজ-নসিহত ও দোয়া মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

​ফার্সি ও আরবি শব্দের সমন্বয়ে গঠিত ‘আখেরি চাহার সোম্বা’র অর্থ সফর মাসের শেষ বুধবার। হিজরি ১১ সনের সফর মাসের শেষ দিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) মারাত্মক অসুস্থ হয়ে পড়ার পর এই দিনে সাময়িকভাবে সুস্থ হয়ে ওঠেন। তাঁর সুস্থতার খবরে তৎকালীন সাহাবিরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং প্রচুর দান-খয়রাত করেন। সেই স্মৃতিকে স্মরণ করেই মুসলিম বিশ্বে দিনটি ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

​আগামীকাল দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা সকালে গোসল সেরে দু’রাকাত শোকরানা নফল নামাজ আদায়, রোগমুক্তি ও শান্তির জন্য দোয়া এবং দান-খয়রাত করবেন। এ ছাড়া জেলার প্রধান জামে মসজিদগুলোতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের ওপর আলোচনা এবং বিশেষ মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন