মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
শিক্ষা

এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৬:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫
📷 এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ভয়েস// সোমবার (১০ আগস্ট ২০২৬)

নারায়ণগঞ্জ জেলায় এবার এসএসসি পরীক্ষার্থীর উত্তীর্ণের (পাস) হার বেড়েছে কিন্তু কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফল অনুযায়ী নারায়ণগঞ্জ জেলায় এ বছর ৭২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৪৩ জন।

গতবছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৬২ জন। তবে, পাসের হার ছিল ৬৪ দশমিক ২৫ শতাংশ।

জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৭ হাজার ৮২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২০ হাজার ৮৫ জন উত্তীর্ণ হয়েছেন।

সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন সদর উপজেলার- ৮১২ জন। এছাড়া, রূপগঞ্জে ২৪৬ জন, সোনারগাঁয়ে ১৩০ জন, আড়াইহাজারে ৭৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সদরে বেশি হলেও উত্তীর্ণের হার রূপগঞ্জ উপজেলায় বেশি- ৭৭ দশমিক ৮৩ শতাংশ। সদরে ৭১ দশমিক ৮৭ শতাংশ।

এছাড়া, সোনারগাঁয়ে ৭২ দশমিক ৭৬ শতাংশ, বন্দরে ৭১ দশমিক ৮৭ শতাংশ এবং আড়াইহাজারে সবচেয়ে কম ৬৪ দশমিক ১৬ শতাংশ উত্তীর্ণের হার।

সমমানের পরীক্ষার ফলাফল- 

এ বছর দাখিল পরীক্ষায় ৩ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ২ হাজার ৩২২ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। যা গতবার ছিল ৭৭ দশমিক ৩১ শতাংশ।

গতবার ৯২ জন দাখিল পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯১ জন।

এসএসপি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৭৮৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২০৫ জন। উত্তীর্ণের হার ৬৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫০ জন পরীক্ষার্থী।

গতবার এসএসসি’তে (ভোকেশনাল) জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। উত্তীর্ণের হারও ছিল ৮৪ দশমিক ৮১ শতাংশ
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন