মঙ্গলবার, ১১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী কাল বন্ধ বন্দরে ১২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত বন্দরে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড: ৪ ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত সোনারগাঁয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের কন্যা মাইশার এসএসসি-তে জিপিএ-৫ লাভ নারায়ণগঞ্জে তিতাসের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: শিশুর পর দগ্ধ মা বিউটিরও মৃত্যু, আশঙ্কাজনক বাবা রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার এসএসসিতে নারায়ণগঞ্জে পাসের হার বাড়লেও, কমেছে জিপিএ-৫ ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
মহানগর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে ২য় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সীমানা বর্ধিতকরণ প্রস্তাবের ওপর স্থানীয় বাসিন্দা ও অংশীজনদের মতামত গ্রহণের লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

​সীমানা সম্প্রসারণ প্রস্তাব পর্যালোচনা, স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনদের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এই গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে স্থানীয় অধিবাসী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনগণ উপস্থিত হয়ে তাঁদের মতামত, পরামর্শ ও সুপারিশ উপস্থাপন করেন।

​উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। অনুষ্ঠান পরিচালনায় ও উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি), সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমান্য ব্যক্তিবর্গ।

​সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক উপস্থিত সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন এবং আশ্বাস দেন যে, সকল অংশীজনের পরামর্শ ও পর্যালোচনা চূড়ান্ত সুপারিশে যথাযথভাবে প্রতিফলিত হবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন