সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব
📷 ‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের যে ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তা দ্রুত পুনরুদ্ধার করতে হবে। পুলিশকে আঘাত করার মতো অপরাধে যুক্তদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি।

​রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

​সভায় রাজীব বলেন, “পুলিশকে ভয় পাওয়ার অপসংস্কৃতি থেকে বেরিয়ে একটি উদার গণতান্ত্রিক পরিবেশ গড়তে গিয়ে পুলিশ নিজেই হামলার শিকার হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। পুলিশকে আঘাত করার মতো দুঃসাহস কেউ দেখালে ২৪ ঘণ্টার মধ্যে আইনের প্রয়োগ দৃশ্যমান হওয়া প্রয়োজন। এতে শিথিলতা দেখা দিলে অপরাধীরা উৎসাহিত হবে।”

​তিনি আরও যোগ করেন, “মানুষ ও আইন প্রয়োগকারী সংস্থার শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। পুলিশের সক্ষমতা নিয়ে সংশয় তৈরি হলে সমাজে তার নেতিবাচক প্রভাব পড়ে।”

​নারায়ণগঞ্জ শহরের যানজট পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে তা দ্রুত নিরসনের আহ্বান জানান জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। তিনি বলেন, “যানজটের কারণে শহরের সব ভালো অর্জন ম্লান হয়ে যায়। তাই এ বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।” এছাড়া সিসি ক্যামেরা স্থাপনে চেম্বার অব কমার্সের প্রতিশ্রুত কাজ বিলম্বিত হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

​পরিবেশ অধিদপ্তর ও তিতাস গ্যাসের সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাজীব বলেন, “পরিবেশ অধিদপ্তরে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্যদিকে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছেদের মাত্র দুই ঘণ্টার মধ্যে কীভাবে আবার সংযোগ ফিরে পায়, তা খতিয়ে দেখতে হবে। এসব অবৈধ সংযোগকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।”

​জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমান, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং জামায়াতে ইসলামী মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন