সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ৫:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের
📷 নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে জেলার পাঁচটি আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের দল-মতের ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “পাঁচ সংসদ সদস্য এক থাকলে নারায়ণগঞ্জকে আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব। আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকা উচিত নয়, আমরা সবাই এক আছি।”

​শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরের চাঁদমারী এলাকায় নারায়ণগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নারায়ণগঞ্জের বর্তমান অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে আজহারুল ইসলাম মান্নান বলেন, “আমরা কেন এক নম্বর বা দুই নম্বর সিটি করপোরেশন হতে পারছি না—এটি আমাদের ব্যর্থতা। পূর্বে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা কেবল নিজেদের ব্যক্তি স্বার্থই দেখেছেন, সাধারণ মানুষ বা শহরের উন্নয়ন বোঝেননি।”

​মতবিনিময় সভায় ৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার বিষয়ে তিনি উল্লেখ করেন, “তদন্ত ও ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক জায়গায় নিজেদের ভেতরের লোকজনকে দিয়েই কৌশলে ক্ষয়ক্ষতি করানো হয়েছে।”

​ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “নারায়ণগঞ্জে যেন কোনো ব্যবসায়ী কোনো ধরণের হয়রানির শিকার না হন, আমরা সে বিষয়ে অত্যন্ত সচেষ্ট। সোনারগাঁ বা সিদ্ধিরগঞ্জের কোনো ব্যবসায়ী বলতে পারবেন না যে তাদের সাথে অন্যায় করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ মেট্রোপলিটন সিটি হিসেবে গড়ে তোলা।”

​ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, “আপনাদের যেকোনো সমস্যা বা সংকটে আমাদের জানাবেন, আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে থাকতে চাই।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন