সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
মহানগর

‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান
📷 ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জেলা পুলিশে কর্মরত গোপালগঞ্জ জেলার অধিবাসীদের তালিকাও চেয়েছেন।

​রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

​সভায় এমপি মান্নান বলেন, “আমার থানায় অর্ডার দিয়া দিছি—যারা তিতাস গ্যাসের অফিসার যাইবো তাদের আগে পিটানোর জন্য। তারা সব অবৈধ কাজ করে।”

​নিজের নির্বাচনী এলাকা সোনারগাঁয়ে ব্যাপক অবৈধ গ্যাস সংযোগের জন্য তিতাস কর্মকর্তাদের দায়ী করে তিনি বলেন, “সোনারগাঁয়ে ৬৫ হাজার গ্যাস লাইন অবৈধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে এসব অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস লাইনের বিরুদ্ধে মামলা দিলে তিতাস গ্যাসের কর্মকর্তাদের এক নম্বর আসামি করা উচিত; তাহলেই এসব অনিয়ম কমে যাবে।”

​গ্যাস সংযোগের পাশাপাশি নদীপথে চাঁদাবাজির বিষয়ে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের বিরুদ্ধেও অভিযোগ আনেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “মেঘনা নদীসহ বিভিন্ন নৌপথে বালুর বাল্কহেড ঢোকার আগেই চাঁদা তোলা শুরু হয়। প্রযুক্তির মাধ্যমে মোবাইলেও চাঁদা লেনদেন হচ্ছে। এসব চাঁদাবাজির সঙ্গে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা জড়িত।”

​বক্তব্যের একপর্যায়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশে কর্মরত যেসব সদস্যের বাড়ি গোপালগঞ্জ জেলায়, তাদের একটি তালিকা প্রস্তুত করার দাবি জানান তিনি।

​জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন