সোমবার, ১০ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
‘পুলিশের ওপর হামলার দুঃসাহস দেখালে ২৪ ঘণ্টার মধ্যে বিচার হতে হবে’: আইনশৃঙ্খলা সভায় মাশুকুল ইসলাম রাজীব ‘অবৈধ গ্যাস সংযোগের দায়ে তিতাস কর্মকর্তাদের আগে পিটানো উচিত’: আইনশৃঙ্খলা সভায় এমপি মান্নান নিউইয়র্কে প্রকাশ্য সভায় বিতর্কিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জে ক্ষোভ ও গ্রেপ্তারের দাবি নারায়ণগঞ্জের উন্নয়নে এবার এক মঞ্চে ৫ সংসদ সদস্য, দলীয় মতভেদ ভুলে ঐক্যের অঙ্গীকার আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জের উন্নয়নে পাঁচ সংসদ সদস্যকে এক হয়ে কাজ করার আহ্বান আজহারুল ইসলাম মান্নানের নারায়ণগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জমকালো আয়োজনে নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নতুন কমিটির অভিষেক ‘নারায়ণগঞ্জ প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ’—ব্যবসায়ীদের সামনে ৫ এমপির অঙ্গীকার
নগরের বাইরে

আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ৭রেরাই:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২
📷 আড়াইহাজারে মিশুকচালক হত্যা মামলার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিশুকচালক ওয়ালি উল্লাহ (২০) হত্যা মামলার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মিশুক ও নিহতের ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করেছে সংস্থাটি।

​রোববার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

​সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক নিয়ে উপার্জনে বের হয়ে নিখোঁজ হন ওয়ালি উল্লাহ। পরবর্তীতে মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের স্বজনরা ৬ জুলাই সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই দিন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ওয়ালি উল্লাহর ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​এ ঘটনার পর নিহতের বাবা হারুন রশিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

​ঘটনার তদন্তে নেমে পিবিআই তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে গত ২ আগস্ট সোনারগাঁ এলাকা থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিন (৩১) নামের দুই আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে নিহতের ব্যবহৃত স্যামসাং মুঠোফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। পরদিন মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ছিনতাইকৃত মিশুকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​পিবিআই-এর অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনসহ ৪-৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র বারদী অটোস্ট্যান্ড থেকে পরিকল্পিতভাবে ওয়ালি উল্লাহর মিশুকটি ভাড়া করে আড়াইহাজারের সুলতানশাদী বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে গ্রুপদী গ্রামের এক নির্জন স্থানে নিয়ে চালক ওয়ালি উল্লাহকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। পরে মিশুক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মিশুকটি ভবেরচর এলাকায় বিক্রি করে দেয় চক্রটি।

​পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট আসামিদের আদালতে হাজির করা হলে আসামি শাহিন হত্যাকাণ্ডে নিজের প্রত্যক্ষ সম্পৃক্ততার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

​এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, সিসিটিভি ফুটেজ ও ধারাবাহিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূল রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন