শনিবার, ০৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ
নগরের বাইরে

গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই আগস্ট ২০২৬ ৫:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক
📷 গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

​শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে।

​দগ্ধ ব্যক্তিরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং তাদের আট বছর বয়সী ছেলে মারুফ। তারা গত এক বছর ধরে ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ বিকট শব্দে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

​জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। এর মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং শিশু মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

​নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, "ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাসের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন