শনিবার, ০৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ
মহানগর

দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই আগস্ট ২০২৬ ১১:২৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক
📷 দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী দুই মাসের মধ্যে ৯ থেকে ১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​শুক্রবার (৭ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ আইইটি স্কুল মাঠে সামাজিক সংগঠন ‘অগ্নিশিখা’র উদ্যোগে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

​অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, দেশে নারীদের মধ্যে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক। এসব রোগ প্রতিরোধে কার্যকর একটি ভ্যাকসিন ইতোমধ্যে ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্সসহ একাধিক দেশে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। সেই ভ্যাকসিন এখন বাংলাদেশেও এসেছে।

​টিকা প্রদান প্রক্রিয়ার বিবরণ দিয়ে তিনি বলেন, “নাসিকের আওতাধীন ৯ থেকে ১১ বছর বয়সী কন্যা শিশুদের আগামী দুই মাসের মধ্যে প্রতিটি স্কুলে গিয়ে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। কেউ যদি কোনো কারণে স্কুলে টিকা নিতে না পারে, তবে সিটি করপোরেশনে এসে বিনামূল্যে টিকা নিতে পারবে।”

​টিকা সম্পর্কে বিভ্রান্তি দূর করে প্রশাসক বলেন, “এটি একটি সাধারণ ইনজেকশন, এতে ভয় বা ব্যথার কোনো কারণ নেই। এই টিকার মাধ্যমে ভবিষ্যতে স্তন ক্যানসার ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বহুলাংশে কমানো সম্ভব।”

​পরিবারে নারীর গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “একজন মা একটি পরিবারের এবং দেশের মূল চালিকাশক্তি। ক্যানসারের মতো ব্যাধি শুধু একজন মানুষকে নয়, একটি পুরো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে। তাই এ রোগ প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

​প্রথম ধাপে ৯ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়া হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে ১২ থেকে ৪৯ বছর বয়সীদেরও এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এছাড়া দেশে প্রচলিত অন্যান্য রোগের টিকাও সময়মতো সন্তানদের দেওয়া নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

​সামাজিক সংগঠন অগ্নিশিখার উপদেষ্টা তারিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গাজী, বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এবং অগ্নিশিখার সভাপতি আসিফ রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন