শনিবার, ০৮ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দুই মাসের মধ্যে নারায়ণগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেয়া হবে: নাসিক প্রশাসক গ্যাস সংকট, বৃষ্টি ও রপ্তানি মন্দায় নারায়ণগঞ্জের পোশাকশিল্পে স্থবিরতা; ২২ কারখানায় উৎপাদন অর্ধেকে রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখার আহ্বান সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ড: বন্দরে শিশুসহ একই পরিবারের ৩ জন আশঙ্কাজনক সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে লাথি ও উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, সালিশেই রফা নারায়ণগঞ্জে নৌযান শুমারি উপলক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: ‘ক্ষমতার পরিবর্তন নয়, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই প্রকৃত বিজয়’ জুলাই সনদ ও বিচার বিভাগের স্বাধীনতা ইস্যুতে নারায়ণগঞ্জে জামায়াতপন্থী ৭ আইনজীবীর পদত্যাগ
নগরের বাইরে

রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই আগস্ট ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল
📷 রূপগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিল পাচারকালে গ্রেপ্তার ১, উদ্ধার ৩৭৭ বোতল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আম বহনের ক্যারেটের আড়ালে নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ পাচারের সময় ৩৭৭ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

​শুক্রবার (৭ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ উপজেলার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় 'রূপসী বাংলা রেস্টুরেন্ট'-এর সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ।

​গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার নূরুল হকের ছেলে মো. মমিন (৩০)।

​র‌্যাব জানায়, সীমান্ত এলাকা থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ মাদক নারায়ণগঞ্জের দিকে নিয়ে আসা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন একটি ট্রাককে থামার সংকেত দিলে এক ব্যক্তি ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরবর্তীতে ট্রাকটি বিস্তারিত তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৩৭৭ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মমিন স্বীকার করেন যে, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে এসব নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

​র‌্যাব আরও জানায়, আটককৃত আসামি এবং জব্দ করা মাদকসহ অন্যান্য আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন