সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ ৭রেরাই:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
📷 সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট (ডাম্পিং) সংলগ্ন একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৫৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ওই ডাম্পিং-সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

​সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

​পুলিশ সূত্রে জানা যায়, ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ বের করতে মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​মরদেহের পরিচয় শনাক্ত করতে সিআইডির (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা চালায়। তবে শরীরের গলে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আনুমানিক ১০ থেকে ১২ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন