সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
নগরের বাইরে

রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ ৩:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত
📷 রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মঠের ঘাট এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

​শনিবার (১ আগস্ট) সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে এলাকার সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে নানা মুখী কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার জোর আহ্বান জানানো হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান এবং পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল-সোহান।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম প্রধান পূর্বশর্ত। পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়ন বৃদ্ধির মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন