সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
মহানগর

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ ৭রেরাই:০৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি
📷 প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম।

​শনিবার (১ আগস্ট) দুপুরে শহরের বিবি রোডস্থ নিউ সমবায় ভবনে এনসিপি জেলা কার্যালয়ে এমপির হাতে এ স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

​স্মারকলিপি প্রদানকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জাহাঙ্গীর আলম জাগু, শ্রমিক নেতা মাহমুদুর রহমান, গভীর নলকূপ ব্যবহারকারী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন পঞ্চায়েত, মসজিদ ও সমাজ উন্নয়ন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

​স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) কোনো ধরনের গণশুনানি বা গ্রাহকদের সম্মতি ছাড়াই প্রিপেইড মিটার চাপিয়ে দিচ্ছে। প্রিপেইড মিটারে রিচার্জের সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও ভ্যাটের নামে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা বাড়িয়ে দিয়েছে।

​নেতৃবৃন্দ বলেন, অনলাইন সার্ভারে ঘন ঘন জটিলতা দেখা দেওয়ায় টাকা রিচার্জ করেও অনেক সময় গ্রাহকরা ব্যালেন্স পাচ্ছেন না। এছাড়া পূর্ব কোনো সতর্কতা ছাড়াই হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়ছেন রোগী, নবজাতক ও শিক্ষার্থীরা। বিদ্যুৎ একটি মৌলিক সেবা হওয়ায় প্রিপেইড মিটার ব্যবস্থা পুনর্বিবেচনা করে গ্রাহকবান্ধব সমাধান বের করার জোর দাবি জানান তারা।

​স্মারকলিপি গ্রহণ করে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, "আপনাদের যুক্তিসঙ্গত দাবিগুলো সম্পর্কে অবগত হলাম। বিষয়টি জাতীয় সংসদ, জ্বালানি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে গুরুত্বের সঙ্গে তুলে ধরে সমাধানের সর্বাত্মক চেষ্টা চালানো হবে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন