সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
মহানগর

ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০২ আগস্ট ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান
📷 ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ১৩ দফা বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র মজলিস।

​কেন্দ্র ঘোষিত ১ থেকে ৭ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ।

​মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সভাপতি আনাস আহমদের যৌথ নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।

​স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থার সব স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুশাসন পালন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। এছাড়া শিক্ষাঙ্গনে সেশনজট নিরসন, নিয়োগ ও পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ, মেধার সঠিক মূল্যায়নসহ হল দখল, সিট বাণিজ্য, র‍্যাগিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান নেতৃবৃন্দ।

​অন্যান্য গুরুত্বপূর্ণ দাবির মধ্যে রয়েছে—

  • শিক্ষা খাতে সংস্কার: শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ।
  • শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা: বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিতকরণ, গরিব শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান এবং শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা চালু।
  • ক্যাম্পাস পরিবেশ ও মাদ্রাসা শিক্ষা: ছাত্রীদের জন্য পৃথক শিফটে ক্লাস, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালু, কারিগরি শিক্ষার প্রসার, প্রতিটি জেলায় সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা এবং কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
  • পাঠ্যক্রম: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান বৃদ্ধি এবং পাঠ্যবই থেকে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধবিরোধী লেখা বাতিল।

​স্মারকলিপি প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর থানা শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা নির্বাহী সদস্য নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন এবং সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন