সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
মহানগর

জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০২ আগস্ট ২০২৬ ৮:৩৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক
📷 জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের ফলে সাম্প্রতিক ভারী বৃষ্টিতেও নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে কোনো জলাবদ্ধতা তৈরি হয়নি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​রোববার (২ আগস্ট) কক্সবাজারের হোটেল সিগালে জাইকা আয়োজিত ‘ইউডিসিজিপি’-এর আওতায় অনুষ্ঠিত একটি কর্মশালা ও পারফরম্যান্স মূল্যায়ন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় নাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন খান বলেন, “কয়েকদিন আগে কক্সবাজার ও চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলেও নারায়ণগঞ্জে চিত্র ছিল ভিন্ন। একই সময়ে সেখানেও মুষলধারে বৃষ্টি হয়েছে, কিন্তু জাইকার সফল প্রকল্পের কারণে বিবি রোড ও স্যার সলিমুল্লাহ রোডসহ শহরের প্রধান প্রধান সড়কে কোথাও পানি জমেনি।”

​তিনি জানান, জাইকার সহায়তায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে এ পর্যন্ত প্রায় ৩২২ কোটি ৫৯ লাখ টাকার অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। চলমান প্রকল্পগুলোও নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্নভাবে বাস্তবায়নে সিটি করপোরেশন বদ্ধপরিকর। ঠিকাদারদের কাছ থেকে সময়মতো ও গুণগত কাজ বুঝে নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

​পারফরম্যান্স মূল্যায়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে নাসিক প্রশাসক বলেন, “মূল্যায়নের চূড়ান্ত ফলাফল এখনো আমাদের জানা নেই, তবে আমরা ইতিবাচক ফলের বিষয়ে আশাবাদী। যারা সেরা পারফর্ম করবে, তাদের আগাম অভিনন্দন জানাচ্ছি।”

​নারায়ণগঞ্জের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “কক্সবাজারে যেমন প্রতিদিন প্রচুর পর্যটক আসেন, তেমনি নারায়ণগঞ্জে আশপাশের জেলা থেকে প্রতিদিন লাখ লাখ শ্রমিক কর্মসংস্থানের জন্য আসেন। দেশের সার্বিক অর্থনীতিতে নারায়ণগঞ্জের ভূমিকা অপরিসীম।”

​ভবিষ্যতে নারায়ণগঞ্জসহ দেশের সব সিটি করপোরেশন আরও দক্ষ ও গতিশীল সেবার মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন