সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
মহানগর

আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ ৬:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল
📷 আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরী বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বাসদ সিদ্ধিরগঞ্জ থানা সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ জেলা বর্ধিত ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাসদ সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সদস্য রুহুল আমিন সোহাগ, নির্মল বর্মন, তৌহিদুল ইসলাম সুজন ও সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটলেও বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এখনও প্রতিষ্ঠিত হয়নি। দেশে বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি, মাদক, জমি দখল, দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

​অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া এবং সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তির তীব্র বিরোধিতা করেন তারা। এসব উদ্যোগ দেশের অর্থনীতি, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

​এছাড়া সমাবেশে শ্রমজীবী মানুষের দুর্ভোগ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটিএম বুথে নগদ অর্থের সংকট, বিশুদ্ধ খাবার পানির তীব্র অভাব এবং প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ তুলে ধরা হয়।

সমাবেশ থেকে উত্থাপিত মূল দাবিগুলো হলো:

  • ​যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করা।
  • ​জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়া বন্ধ করা।
  • ​সন্ত্রাস, খুন, অপহরণ, মাদক, জমি দখল ও চাঁদাবাজি রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।
  • ​বিশুদ্ধ খাবার পানির নিশ্চয়তা বিধান এবং শ্রমিকদের বেতন নির্বিঘ্নে উত্তোলনের সুযোগ নিশ্চিত করা।

​সমাবেশ শেষে এলাকা জুড়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে নেতারা জুলাই গণ-অভ্যুত্থানের মূল চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন