সোমবার, ০৩ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ইসলামী ছাত্র মজলিসের ১৩ দফা দাবি: নারায়ণগঞ্জে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান জাইকার প্রকল্পে জলাবদ্ধতামুক্ত নারায়ণগঞ্জ, আশাবাদী নাসিক প্রশাসক এফবিসিসিআই-এর নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. ফজলুল হক ৬ মাস ধরে ভিক্টোরিয়া হাসপাতালের এক্স-রে বিভাগ বন্ধ: চরমে জনভোগান্তি প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে এমপি আব্দুল্লাহ আল আমিনকে স্মারকলিপি সিদ্ধিরগঞ্জে ডাম্পিং-সংলগ্ন পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার আগামী ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বাসদের সমাবেশ ও মিছিল রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান পরিচালিত সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও নেতৃত্বে ফেরার গুঞ্জন: নারায়ণগঞ্জ বিএনপিতে নতুন সমীকরণ
নগরের বাইরে

সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ০১ আগস্ট ২০২৬ ৩:৩৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার
📷 সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ইয়াবা, ২ মাদক কারবারি গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দীর্ঘ জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দল থেকে বহিষ্কৃত সাবেক প্রভাবশালী সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মোহাম্মদ শাহ আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুধু দলেই ফেরা নয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির চলমান নেতৃত্ব সংকট দূর করতে এই দুই হেভিওয়েট নেতাকে আবারও জেলার শীর্ষ পদে আসীন করা হতে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

​দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত বছর বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে তাদের বহিষ্কারের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে এক ধরনের স্থবিরতা ও গভীর নেতৃত্ব সংকট তৈরি হয়। মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় চরম হতাশা ও বিভক্তি। উদ্ভূত পরিস্থিতিতে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জোনে দলের অবস্থান শক্ত রাখতে ত্যাগী ও অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করছে বিএনপির হাইকমান্ড।

​বিএনপির কেন্দ্র থেকে জানা গেছে, মাঠপর্যায়ের নেতাকর্মীদের দাবি এবং নারায়ণগঞ্জে রাজনৈতিক প্রতিপক্ষের মোকাবিলায় গিয়াস উদ্দিন ও শাহ আলমের মতো জনপ্রিয় নেতাদের বিকল্প নেই। এ নিয়ে দুই নেতার আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ইতিবাচক সাড়া দিয়েছে। খুব দ্রুতই দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হতে পারে।

​এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরপরই ভেঙে দেওয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটিতে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন—সাবেক এমপি গিয়াস উদ্দিনকে সভাপতি বা আহ্বায়ক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলমকে শীর্ষ কোনো নীতিনির্ধারণী পদে বসানো হলে নারায়ণগঞ্জ বিএনপি আবারও তাদের পুরনো ঐতিহ্য ও শক্ত ঘাঁটি হিসেবে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

​এ বিষয়ে তৃণমূলের নেতারা জানান, "নেতৃত্বের কোন্দলে নারায়ণগঞ্জ বিএনপি অভিভাবকহীন হয়ে পড়েছে। সিনিয়র নেতারা দলে ফিরলে এবং নেতৃত্বে আসলে জেলা বিএনপি আবার প্রাণ ফিরে পাবে।" সব মিলিয়ে, এই দুই নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন নতুন সমীকরণ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন