শনিবার, ০১ অগস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন আড়াইহাজারে মসজিদের অজুখানা ভাঙচুর ও মুসল্লিকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা বন্ধ সেঞ্চুরি অ্যাপারেলস পুনরায় চালু ও ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ মিছিল ফতুল্লায় কাভার্ড ভ্যানের চাপায় মাদ্রাসাছাত্র নিহতের ঘটনায় নিহতের বাড়িতে জামায়াত নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া করলো ‘জাতীয় ছাত্রশক্তি’ জুলাই গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের গণসমাবেশ আড়াইহাজারে জামায়াত নেতাদের ওপর হামলার প্রতিবাদ জেলা জামায়াতের, বিচারের দাবি প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে নারায়ণগঞ্জে নাগরিক অধিকার ফোরামের সভা বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
নগরের বাইরে

ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১০:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন
📷 ফতুল্লার লালপুরে জলাবদ্ধতা নিরসনে নতুন আরসিসি সড়কের উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকার দীর্ঘদিনের তীব্র জলাবদ্ধতা নিরসনে নবনির্মিত একটি আরসিসি ঢালাই সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শুক্রবার (৩১ জুলাই) সকালে ফতুল্লা ইউনিয়নের লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির উদ্বোধন করেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে ফতুল্লা ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কটির এই উন্নয়নকাজ সফলভাবে সম্পন্ন হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, “লালপুর পৌষা পুকুরপাড় এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম মানবেতর জীবনযাপন করে আসছিলেন। স্থানীয় ইউপি সদস্য কাজী মঈন উদ্দিনের নিরলস প্রচেষ্টা এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের মাধ্যমে আরসিসি ঢালাই দিয়ে সড়কটি উঁচু করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হলো।”

​সমাজকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মাদক শুধু একটি পরিবার নয়, পুরো সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আমাদের সবাইকেও নিজ নিজ এলাকাকে মাদকমুক্ত রাখতে একযোগে ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

​অনুষ্ঠানে ইউপি সদস্য কাজী মঈন উদ্দিন বলেন, “বর্ষা মৌসুমে বছরের প্রায় ছয় থেকে সাত মাস এই এলাকার রাস্তা কোমরসমান পানিতে তলিয়ে থাকত। ফলে স্থানীয় দোকানপাট, কাঁচাবাজার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিশেষ সহায়তা ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে সড়কটি উঁচু করে আরসিসি ঢালাই করায় এবার ভারী বৃষ্টি হলেও সড়কে কোনো পানি জমে থাকেনি।”

​উদ্বোধনী অনুষ্ঠানে ফতুল্লা লালপুর এলাকার স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুছাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের বিপুলসংখ্যক বাসিন্দা উপস্থিত ছিলেন।

​দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সড়ক পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করলেও, লালপুর এলাকার জলাবদ্ধতার সমস্যা চিরতরে দূর করতে অবিলম্বে একটি স্থায়ী ড্রেনেজ পাম্প স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন