শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস আবুল কাউছার আশার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বৃদ্ধিতে সমন্বিত কাজের নির্দেশ ঢাকা বিভাগীয় কমিশনারের অতীতে রশি টানাটানিতে উন্নয়ন বঞ্চিত নারায়ণগঞ্জ, এখন পরিবেশ বদলেছে: ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণায় প্রশাসক সাখাওয়াত জমি সংক্রান্ত বিরোধে আড়াইহাজারে হামলায় প্রবীণের মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা
নগরের বাইরে

বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৭রেরাই:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
📷 বন্দরে সরকারি খাল দখলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে দখলদারদের ২৪ ঘণ্টার কঠোর আল্টিমেটাম দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল না ছাড়লে প্রশাসনের সহযোগিতায় আইনানুগ উচ্ছেদ অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

​বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার খাল সরেজমিনে পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

​পরিদর্শনকালে আলহাজ্ব আবুল কাউসার আশা বলেন, “সরকারি খাল ও জমি অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ দেওয়া হবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে, তা স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। অন্যথায় প্রশাসনের সহযোগিতায় কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে।”

​প্রভাবশালীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “গরিব মানুষ সাধারণত সরকারি খাল বা জমি দখল করে না; সমাজের কিছু প্রভাবশালী ভূমিদস্যু দীর্ঘদিন ধরে এসব সরকারি সম্পত্তি দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

​তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রের নির্দেশনা বাস্তবায়নে তারা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করা হবে। আইনের দৃষ্টিতে ধনী-গরিব কিংবা প্রভাবশালী-অপ্রভাবশালীর মধ্যে কোনো পার্থক্য নেই বলেও তিনি সতর্ক করে দেন।

​পরিদর্শনকালে এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন। সরকারি খাল দখলমুক্ত করে পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখার এই উদ্যোগকে স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান এবং প্রশাসনের এমন পদক্ষেপ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন