বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান
📷 নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটি পুনর্গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। পুনর্গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

​বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানকে ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শেখ আনজুম আহমেদকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

​পাঁচ সদস্যের এই এডহক কমিটির অন্যান্য সদস্য হিসেবে থাকবেন প্রতিষ্ঠাতা/দাতা ও হিতৈষীদের মধ্য থেকে মনোনীত একজন সদস্য, শিক্ষকদের মধ্য থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন সদস্য এবং কলেজের অধ্যক্ষ পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত এই এডহক কমিটির মেয়াদ পত্র জারির তারিখ থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই নির্ধারিত মেয়াদের মধ্যেই বিধি মোতাবেক নিয়মিত গভর্নিং বডি গঠনের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন