বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
নগরের বাইরে

সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৮:২৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা
📷 সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির অপরাধে আব্দুল বাতেন (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্যস্ততম মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

​দণ্ডপ্রাপ্ত আব্দুল বাতেন উপজেলার বারদী ইউনিয়নের দৈলরদী গ্রামের মৃত এলাহী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা বাজারে মাংসের ব্যবসা করে আসছিলেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকালে মোগরাপাড়া বাজারে তদারকি অভিযান পরিচালনাকালে খাসির মাংসে অতিরিক্ত পানি মিশিয়ে তা ক্রেতাদের কাছে বিক্রির প্রমাণ হাতেনাতে পাওয়া যায়। পরে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ অনুযায়ী ব্যবসায়ী আব্দুল বাতেনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়; অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। পরবর্তীতে অভিযুক্ত ব্যবসায়ী নিজের অপরাধ স্বীকার করে জরিমানার পুরো অর্থ পরিশোধ করেন।

​অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগম, কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার বায়েজিদ, সোনারগাঁ থানার এসআই পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল এবং ফিল্ড ফ্যাসিলেটর মো. ইকবাল হোসেন।

​এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, “ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস এবং খাদ্যপণ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পশু চিকিৎসকের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া পশু জবাই ও অস্বাস্থ্যকর উপায়ে মাংস বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন