বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
মহানগর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা
📷 জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং জুলাই আন্দোলনের বীর শহীদদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মানে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা শাখা।

​বুধবার (২৯ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগং রোড এলাকার ‘গ্রীণ গার্ডেনে’ এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনের অনেক ঘটনার ঐতিহাসিক সাক্ষী এই চিটাগং রোড এলাকা। শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়, সে জন্য জুলাই সনদ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি।”

​তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আন্দোলনের এত দিন পরও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সম্পন্ন হয়নি। ভবিষ্যতে দেশে কোনো স্বৈরশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে দলমত-নির্বিশেষে সবাইকে জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

​সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন, “জনগণের সঙ্গে করা অঙ্গীকার সরকারকে বাস্তবায়ন করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার থেকে সরে আসতে হবে।” এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, “আপনি বাঁশের চিপায় থাকলে সমস্যায় পড়বেন, আপনি বাংলাদেশপন্থী হয়ে যান।” একই সাথে তিনি অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।

​সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মমিনুল হক বলেন, “জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ছিল না, এটি ছিল একটি বৈষম্যবিরোধী ঐতিহাসিক গণআন্দোলন। এই জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা না হলে আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হবে। এ বিষয়ে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করবে না।”

​জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, জেলা শিবির সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন, সোনারগাঁ উপজেলার সাবেক আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আজগর আলী, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসেন এবং কর্মপরিষদ সদস্য মাসুদুর রহমান গিয়াস।

​সভায় জুলাই আন্দোলনের অনুভূতি ও দাবি তুলে ধরে বক্তব্য দেন আহত যোদ্ধা মেহেদী হাসান ইমন, সজিব, শহীদ সাব্বিরের মা, আহত যোদ্ধা মোহাম্মদ মাসুম, শহীদ আলাউদ্দিনের বড় ভাই, শহীদ স্বজনের বড় ভাই মো. অনিক এবং শহীদ আদিলের পিতা আবুল কালাম আজাদ।

​অনুষ্ঠানের শুরুতে অর্থসহ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ তাহামিদ হাসান। পরবর্তীতে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ’-এর শিল্পীরা ইসলামী সংগীত ও হামদ পরিবেশন করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন