বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ল’ কলেজের এডহক কমিটির নতুন সভাপতি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান “র‍্যাবের ছায়া দেখলেই পালানো লাগত, বিগত সরকার কালো অধ্যায় সৃষ্টি করেছে”: এমপি আবুল কালাম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের মতবিনিময় সভা সোনারগাঁয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রি, ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল আর্ট অ্যান্ড ডিজাইন ক্লাবের ‘আর্ট ক্যাম্প-২০২৬’ অনুষ্ঠিত ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন ​“আপনারা অন্তত হাসিনা নন, কম ফ্যাসিস্ট” —বিএনপি সরকারকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিন অ্যাডভোকেট আব্দুস সাকের খানের স্মরণে জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়া নাসিকে ইতিহাসে সর্বোচ্চ এক হাজার কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
নগরের বাইরে

বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৫:১১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
📷 বন্দরে ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩ কেজি গাঁজাসহ এক কিশোরসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

​মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের ফুলহর এলাকায় ‘কাওসার ফার্মেসি’র সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার বাসিন্দা রাকিব হাসান (২২) (বর্তমানে বন্দর উপজেলার ফুলহর এলাকায় বসবাসরত) এবং একই এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মামুন ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে রাকিব ও ওই কিশোরকে আটক করা হয় এবং তাদের কাছে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন