বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
নগরের বাইরে

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১১:৫৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও
📷 দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দাদের মরদেহ দেশে আনতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

​মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

​ইউএনও জানান, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় বা দক্ষিণ আফ্রিকাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে নিহতের কোনো তালিকা পাওয়া যায়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্যানুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের চারজন ও বক্তাবলী ইউনিয়নের একজনসহ মোট পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

​তিনি আরও বলেন, "প্রবাসী কল্যাণ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে এবং স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করা হয়েছে। দূতাবাস থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়া মাত্রই আমরা সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ করব।"

​নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা এবং প্রাপ্য ক্ষতিপূরণ প্রাপ্তির বিষয়ে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবারগুলো যাতে কোনো জটিলতায় না পড়ে সে জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সার্বক্ষণিক যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, মঙ্গলবার রাত তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার একটি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন মর্মান্তিক মৃত্যুবরণ করেন, যাদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জ সদরের আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন