বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬:৪২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু
📷 সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পেশায় একটি তেলের লরির হেল্পার হিসেবে কর্মরত ছিল।

​সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এস.ও রোড এলাকার উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরঘাটে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ফজলে রাব্বি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। সে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের এস.ও রোড এলাকার সুমিলপাড়ায় বসবাস করত।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাজের ফাঁকে হাত-মুখ ধোয়ার জন্য এস.ও রোড এলাকার উদয়ন স্মৃতি ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরঘাটে যায় ফজলে রাব্বি। এ সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় সে ফিরে না আসায় সহকর্মী ও পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

​একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন