বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
নগরের বাইরে

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৬:২৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার
📷 অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশাচালককে চেতনানাশক খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ‘মলম পার্টি’র দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির সঙ্গে থাকা দুই পুরুষ সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।

​সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— সোনারগাঁ উপজেলার তালতলা এলাকার নূপুর আক্তার ও জান্নাত।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশে দুই নারী ও দুই পুরুষ একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। রাত সাড়ে ৮টার দিকে পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে যাত্রীরা পানি খাওয়ার কথা বলে অটোরিকশা থামান।

​একপর্যায়ে তারা চালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করান। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় চক্রটি। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে গণধোলাই দিয়ে আটক করেন। তবে কৌশলে অপর দুই পুরুষ সহযোগী পালিয়ে যান।

​খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই নারীকে নিজেদের হেফাজতে নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী অটোরিকশাচালকের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি দুই সদস্যকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন