বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
নগরের বাইরে

বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১
📷 বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে সাগর আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) ভুক্তভোগী নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

​ঘটনাটি ঘটে সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর নয়া আটি এলাকার ‘বায়োজিদ ভিলা’র নিচতলায়।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী (৩৪) ঢাকার ডেমরার একটি পোশাক কারখানায় কোয়ালিটি অডিটর হিসেবে কাজ করেন। একই প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কর্মরত সাগর আহমেদের সঙ্গে তার পরিচয় ও গড়ে ওঠে সম্পর্ক। অভিযোগ উঠে, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাগর।

​পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের প্রস্তাব দিলে সাগর ও তার পরিবারের সদস্যরা তা স্রেফ প্রত্যাখ্যান করেন। এতে বাধ্য হয়ে ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সাগর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন