বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
নগরের বাইরে

বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১১:৪৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ
📷 বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অনুদানের অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বন্দর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০০টি অসচ্ছল পরিবারের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ১৪০ জন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ টাকার চেক এবং বেশ কয়েকজন আবেদনকারীর হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়।

​বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন