বুধবার, ২৯ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনতে প্রস্তুত প্রশাসন: ইউএনও বন্দরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মন্ত্রণালয়ের ৭ লাখ টাকার চেক বিতরণ বিয়ের প্রলোভনে সহকর্মীকে ধর্ষণ, সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে তেলের লরির হেল্পারের মৃত্যু অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা: রূপগঞ্জে ‘মলম পার্টি’র ২ নারী সদস্য গ্রেপ্তার 'নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী নির্দোষ হয়েও আমি আজ অপরাধী’—আদালত প্রাঙ্গণে আবেগাপ্লুত আইভী অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসাইন সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস
মহানগর

নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯:২৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে
📷 নারায়ণগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু: ১৮ কোটি মানুষ একটি করে গাছ লাগালে বাংলাদেশ সবুজে সেজে উঠবে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে সবুজায়নের লক্ষ্যে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া শহীদ জিয়া হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

​জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​সভায় জেলা প্রশাসক বলেন, “সাধারণ নাগরিকদের প্রতি আমার আহ্বান, আপনারা মেলায় আসুন এবং বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচিত হোন। অভিভাবকরা সন্তানদের নিয়ে মেলায় আসুন; দেশীয় ও বৈচিত্র্যময় গাছের গুণাবলি সম্পর্কে জানালে গাছের প্রতি স্বতঃস্ফূর্ত ভালোবাসা তৈরি হবে।”

​তিনি আরও যুক্ত করেন, “আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তাহলে ১৮ কোটি মানুষ ১৮ কোটি গাছ রোপণ করতে পারবে। তখন পুরো বাংলাদেশকে সবুজে সাজানো সম্ভব হবে।” নারায়ণগঞ্জকে একটি ঘনবসতিপূর্ণ ও শিল্পাঞ্চল উল্লেখ করে কার্বন নিঃসরণ ও অতিরিক্ত তাপমাত্রা কমাতে রাষ্ট্রীয় পৃষ্ঠোপোষকতার পাশাপাশি ব্যক্তিগত ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) থেকে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সহকারী বন সংরক্ষক জান্নাতুল ফেরদৌস এবং জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ।

​নারায়ণগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় মোট ২৪টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী ও বিক্রয় চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন