সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
মহানগর

সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৭রেরাই:৩৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন
📷 সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

অনুসন্ধানী সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, অবিলম্বে তাঁর মুক্তি, ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া সলিমুল্লাহ সড়কে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক আমার সময়-এর স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম আরজু এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের সময়-এর স্টাফ রিপোর্টার এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন— জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাগো নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. শহিদুল্লাহ রাসেল, বন্দর থানা প্রেস ক্লাবের সভাপতি হাজী মুহাম্মাদ মুহসিন দেওয়ান, বন্দর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি. কে. রাসেল, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন, দৈনিক রুদ্র বার্তার সম্পাদক মো. শাহ আলম তালুকদার, নির্বাহী সম্পাদক এইচ. এম. সেকান্দার আলী, এনএএন টিভির প্রোগ্রাম ডিরেক্টর মো. শাহ আলম, দৈনিক আজকের নীর বাংলার বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, মাল্টিমিডিয়া নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি মো. সাজু হোসেন, সময় সকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. নাজমুল হোসেন (আশিক) এবং নিউজ ২৪ নারায়ণগঞ্জ-এর সম্পাদক মো. মিঠুন মিয়া।

​মানববন্ধনে বক্তাদের বক্তব্য ও দাবি

  • স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত: মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ কারাবন্দী সকল সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হতে পারে, তবে তা যেন কোনোভাবেই হয়রানিমূলক না হয়।
  • গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা: বক্তারা জোর দিয়ে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার কোনো শক্তিবলে রুদ্ধ করা যাবে না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিকদের কলম অব্যাহত থাকবে এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম চলবে।

​উক্ত মানববন্ধনে সাংবাদিক আদিত্য রুপু, আবুল কালাম আজাদ, মো. লিটন হোসেন, জুয়েল রানা, সাজ্জাদ আহমেদ খোকন, মো. সুজন, মো. মুক্তাদির রহমান, মো. তোফাজ্জল হোসেন, মো. আল আমিন, মো. জাকির আহমেদ, মনির হোসেন, মো. ওয়ারদে রহমানসহ নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন