সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
মহানগর

নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১:৪৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা
📷 নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। এখন থেকে সড়কে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​শনিবার (২৫ জুলাই) ভোর থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে এ পরিচ্ছন্নতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

​জেলা প্রশাসকের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচ্ছন্নতা কর্মীরা দিনভর রাস্তার পাশে স্তূপ করে রাখা বর্জ্য অপসারণে কাজ করেন। একই সঙ্গে নগরজুড়ে অবাধে বর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

​অভিযান তদারকিকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “নগরের সৌন্দর্য রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে সড়কে ময়লা ফেলার মানসিকতা কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রত্যেক নাগরিককে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। রাস্তাঘাট নোংরা হলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।”

​এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রায় প্রতিদিন গভীর রাতে একশ্রেণির অসাধু লোক ও দুর্বৃত্তরা মূল সড়কের পাশে বা মাঝখানে ময়লার স্তূপ ফেলে রেখে যায়। এর ফলে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি তীব্র দুর্গন্ধে পথচারী ও যানবাহন চালকদের যাতায়াতে চরম নাভিশ্বাস উঠছে।

​উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিকভাবে এসব বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। পাশাপাশি দিনে বা রাতে প্রকাশ্যে কিংবা গোপনে সড়কে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জের সবকটি গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশমুখে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। অভিযানের পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে শহরজুড়ে মাইকিংসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও চালুর পরিকল্পনা রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন