সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নগরের বাইরে

সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক
📷 সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফিলিং স্টেশনে একটি তালাবদ্ধ লাওয়ারিশ ব্যাগ ঘিরে শনিবার রাতে ব্যাপক বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা উৎকণ্ঠা শেষে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে ব্যাগটি খুললে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই—রয়েছে কেবল পুরনো ছেঁড়া কাপড় ও কিছু কাগজপত্র।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার 'ইউনাইটেড ফিলিং স্টেশনে' এক নারী কালো রঙের একটি তালাবদ্ধ ব্যাগ রেখে চলে যান। দীর্ঘ সময় ব্যাগটি একই স্থানে পড়ে থাকতে দেখে কর্মীদের সন্দেহ হয়। খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলেন।

​নিরাপত্তার স্বার্থে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এতে মহাসড়কের দুই পাশে দেখা দেয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে বোমা আতঙ্কের খবর ছড়াতেই ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

​পরে রাত ২টার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বিশেষ সরঞ্জামের সাহায্যে পরীক্ষা চালিয়ে দিবাগত রাত সোয়া ২টার দিকে ব্যাগটি খোলে। ভেতরে কোনো বিস্ফোরক না পাওয়ায় উপস্থিত সবার স্বস্তি ফেরে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

​উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর মধুপুর এলাকার বাসিন্দা মোছা. রেখা বেগমের একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), তাঁর স্বামী মো. মোশারফ সরকারের একটি পেশাদার ড্রাইভিং লাইসেন্স, একটি পার্স ও কিছু ছেঁড়া কাপড় পাওয়া গেছে।

​এ বিষয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ব্যাগে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। তবে কী উদ্দেশ্যে বা কোন পরিস্থিতিতে ব্যাগটি এভাবে ফেলে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন