সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নগরের বাইরে

আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
📷 আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অর্জিত ছুটির (আর্ন লিভ) বকেয়া মজুরি পরিশোধের দাবিতে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেছেন ‘আনোয়ারা ফ্যাশনস লিমিটেড’-এর শ্রমিকরা।

​বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে হাজীগঞ্জের আইটি স্কুল সংলগ্ন কারখানাটির ভেতরে প্রায় তিন ঘণ্টা ধরে এ বিক্ষোভ কর্মসূচি চলে।

​বিক্ষোভ চলাকালে মালিকপক্ষের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী শ্রমিকদের লক্ষ্য করে লাঠিসোঁটা প্রদর্শন করলে কারখানা প্রাঙ্গণে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে আগামী শনিবারের মধ্যে সকল পাওনা মজুরি পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করা হলে শ্রমিকরা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

​বিক্ষোভে অংশ নেওয়া এক নারী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কষ্ট করে অর্জিত ছুটির পাওনা টাকা চাইতে গেলে কারখানার এইচআর (মানবসম্পদ) বিভাগের লোকজন আমাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। আমরা আমাদের ন্যায্য টাকা চাই। এই পাওনা দ্রুত পরিশোধ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”

​এ ঘটনার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

​এ বিষয়ে শিল্প পুলিশ-৪ (নারায়ণগঞ্জ)-এর পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) বশির আহমেদ জানান, কারখানাটিতে নিয়মিত বেতন বা বোনাস সংক্রান্ত কোনো সমস্যা ছিল না। মূলত আর্ন লিভের টাকা পরিশোধকে কেন্দ্র করেই এ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন