সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
নগরের বাইরে

বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার
📷 বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়েছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। কোনো অবস্থাতেই যাতে বৃষ্টির পানি জমে না থাকে এবং ডাবের খোসাসহ যেকোনো বর্জ্য যেখানে-সেখানে ফেলা না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

​শনিবার (২৫ জুলাই) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে চলমান পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

​পরিদর্শনকালে ইউএনও শিবানী সরকার বলেন, “একটি পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সমানভাবে সচেতন থাকতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণ ও ভবনের ছাদে কোথাও যেন পানি জমে মশার বংশবৃদ্ধি না ঘটে, সে বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।” তিনি প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর কাইয়ুম, বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, অধ্যক্ষ আজিজুর রহমান আজিজ এবং সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনসহ মাধ্যমিক ও কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন