সোমবার, ২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তি: জেলা প্রশাসককে গোগনগরবাসীর স্মারকলিপি, গণশুনানির আশ্বাস কমর আলী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর দ্বিতীয় পর্ব ও মিলনমেলা অনুষ্ঠিত সোনারগাঁয়ে ফিলিং স্টেশনে তালাবদ্ধ ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক, থমকে ছিল মহাসড়ক নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা বন্দর পরিচ্ছন্নতা অভিযান: ‘স্কুলের আঙিনার পাশাপাশি ভবনের ছাদও পরিষ্কার রাখুন’ —ইউএনও শিবানী সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে জেলা প্রশাসনের বিশেষ অভিযান: যেখানে-সেখানে ময়লা ফেললেই আইনি ব্যবস্থা আর্ন লিভের টাকার দাবিতে ফতুল্লায় তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ
মহানগর

নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
📷 নারায়ণগঞ্জে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত "সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলাজুড়ে এক অভূতপূর্ব পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৫ জুলাই ২০২৬ (শনিবার) জেলার পাঁচটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশন এলাকার সব সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​কর্ম ও শিক্ষার পরিবেশ উন্নয়ন, সুস্থ জীবনধারা নিশ্চিতকরণ এবং পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই জেলা প্রশাসনের সমন্বয়ে এই বৃহৎ কর্মসূচির সূচনা করা হয়।

​সূত্রে জানা যায়, দেশের ছয়টি বিশেষ জেলায় পরিচ্ছন্ন ও দূষণমুক্ত নগর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ রয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। পরিচ্ছন্নতা অভিযানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কর্মী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অভিযান শেষে উপস্থিত সর্বস্তরের মানুষ নারায়ণগঞ্জ জেলাকে পর্যায়ক্রমে একটি আধুনিক, সুস্থ ও নিরাপদ বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​পাশাপাশি, পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে যত্রতত্র আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলা এবং আশপাশে কোথাও ময়লা জমে থাকলে তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অপসারণে এগিয়ে আসার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন